নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ১ মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ১হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
১৯ ডিসেম্বর সকাল ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলা পরিষদের সামনে এ অভিযান পরিচালনা করা হয় এবং একই দিন দুপুরে তাকে চট্টগ্রাম আদালতে সৌপর্দ করা হয়েছে বলে ওসি জাকের হোসাইন মাহমুদ জানিয়েছেন।
আটককৃত মাদক কারবারী কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ভালুখিয়ার সোনালীর পুত্র মিজানুর রহমান(২৪)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ ডিসেম্বর শনিবার সকালে ওসি জাকের হোসাইন মাহমুদ ও এসআই যুযুৎসু যস চাকমার নেতৃত্বে একটি পুলিশি টিম উল্লেখিত এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার পিচ ইয়াবাসহ মাদক কারবারীকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।
আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।