নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নবাসীসহ দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন পদুয়ার কৃতি সন্তান, চট্টগ্রামস্থ টেরীবাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি, পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন চৌধুরী।
পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদ-উল ফিতর মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদ মানুষের জীবনে বয়ে আনে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা। রমজানের আত্মসংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার বন্ধনকে আরও সুদৃঢ় করে।
তিনি আরও বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায় যখন সমাজের ধনী-গরিব সবাই একসঙ্গে এই উৎসব ভাগাভাগি করে নেয়। “সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, ঈদ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও কল্যাণ।” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক।