রায়হান সিকদারঃ
‘উৎসবে কমবে দাম, বাড়বে আনন্দ’ স্লোগানকে সামনে রেখে উপজেলার বাজারগুলোতে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মঙ্গলবার (২৬ মে) দুপুরে লোহাগাড়া উপজেলায় বটতলী বাজার, পদুয়া বাজারসহ বিভিন্ন বাজারে নিত্যপণ্যসহ ভোজ্য তেল ও মসলা জাতীয় পণ্যের দর মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার মো: বায়েজীদ-বিন-আখন্দ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মং এছেন
এসময় বিশেষ ‘ফেস্টিভ সেল’ সম্পর্কে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা চালানো হয়। এছাড়া বাজারগুলোর জনগুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম সম্পর্কে ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন না বাড়ে এবং সাধারণ মানুষ যেন ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারেন, তা নিশ্চিত করতে এ বিশেষ কার্যক্রম শুরু করা হয়েছে। এতে ভোজ্যতেল, আটা, পেঁয়াজ, রসুন, আদা, শুকনা মরিচ, জিরাসহ বিভিন্ন মুদি ও মসলাজাতীয় পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হচ্ছে।
এসময় বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক কাজি মাওলানা নুরুল আলম চৌধুরী,সদস্য সচিব সরওয়ার আকতার, সদস্য সাইফুল ইসলাম, নুরুল আবছারসহ অন্যন্যারা উপস্থিত ছিলেন।