
ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নবায়ন স্থগিত করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ভেরোনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেলোনি এ সিদ্ধান্তের কথা জানান।
স্থানীয় সংবাদ সংস্থাগুলোর বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল-জাজিরা এ কথা জানায়।
২০০৩ সালে ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির সময় ইসরায়েলের সঙ্গে এই সমঝোতা স্মারকটি সই হয়েছিল।
প্রতিরক্ষা ও বৈজ্ঞানিক বিষয়ক এই চুক্তি প্রতি পাঁচ বছর অন্তর চুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়ে আসছিল।
সাংবাদিকদের সঙ্গে জর্জিয়া মেলোনি আরও বলেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার জন্য সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালাতে হবে।