রায়হান সিকদার,লোহাগাড়া
লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের হাসপাতাল সড়কের ফরেষ্ট অফিস এলাকা হতে এক ইয়াবা বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৫২পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ জহির উদ্দিন নিশ্চিত করেছেন।
ধৃতের নাম আবুল কাশেম (২৬)।সে পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া খন্দকার পাড়া এলাকার মো: হাবিবুর রহমানের পুত্র।
থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ আগষ্ট বিকেল সাড়ে ৪টায় লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ জহির উদ্দিন ও এসআই আলী আকবরের নেতৃত্বে একটি পুলিশি দল উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ৫২পিচ ইয়াবাসহ আবুল কাসেমকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।আটকৃত`র বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগাড়া থানায় মামলার দায়ের করা হয়েছে এবং ১৫আগষ্ট সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হবে বলে থানার এসআই মুহাম্মদ আলী আকবর জানিয়েছেন।