রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়ার চরম্বার গর্বিত সন্তান, চরম্বার আলোকিত ব্যক্তি, ইঞ্জিনিয়ার শফিউল আলম সাকিব দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের সহকারী প্রকৌশলী হিসেবে পদোন্নতি লাভ করায় তাকে চরম্বা আতিয়ার পাড়া গ্রাম বাসীর পক্ষ থেকে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আতিয়ার পাড়ার উদ্যোগে ২৮ ডিসেম্বর রাতে ইছালে ছওয়াব ও তাফসিরুল কোরআন মাহফিল আতিয়ার পাড়াস্হ মাঠ প্রাঙ্গণে অনুষ্টিত হয়েছে।
অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক সালাহ উদ্দিন হিরু।
চরম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার মুহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে সভায় সংবর্ধিত অতিথি ছিলেন দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের সহকারী প্রকৌশলী, লোহাগাড়ার চরম্বা আতিয়ার পাড়া গ্রামের গর্বিত সন্তান ইঞ্জিনিয়ার মুহাম্মদ শফিউল আলম সাকিব।
অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,চরম্বার
আগামী দিনের অাশা আকাঙ্কার প্রতীক, যুব সমাজের অহংকার,সাবেক ছাত্রনেতা মুহাম্মদ আসহাব উদ্দিন, লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের উত্তরসূরী, ছাত্রলীগ নেতা ইনজামামুল হক চৌধুরী যুবরাজ,চরম্বা ইউপি সদস্য মুহাম্মদ সৈয়দ আহমদ, মাস্টার আহমদ হোসেন, মাস্টার মুহাম্মদ রফিক উদ্দিন,চরম্বা ইউনিয়ন তাঁতীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ এনামুল হক, ব্যবসায়ী মুহাম্মদ মোস্তাক আহমদ,মুহাম্মদ মিনহাজ উদ্দিন, ছাত্রলীগ নেতা মুহাম্মদ রবিউল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার মুহাম্মদ শফিউল আলম সাকিব এর পুর্বে কক্সবাজার সদর উপজেলা ও মহেশখালী উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন ধরে সততা ও সুনামের সাথে দায়িত্ব পালন করছিলেন। পরবর্তীতে তিনি পদোন্নতি পেয়ে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের সহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পান। তিনি বর্তমানে উক্ত মন্ত্রনালয়ে সহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।