জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণ থেকে একজন ইমামকে আটক করেছে ইসরায়েলি পুলিশ—এমন খবর জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। এ ঘটনাকে কেন্দ্র করে পুরোনো শহর এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সময় সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মসজিদ প্রাঙ্গণ থেকে ইমাম শাইখ মোহাম্মদ আল-আব্বাসিকে আটক করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে গ্রেফতারের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে ইসরায়েলি পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে আল-আকসা ঘিরে নিরাপত্তা বিধিনিষেধ আরও কঠোর করা হয়েছে। ইমাম, খতিব ও মুসল্লিদের ওপর নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রবেশে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। একই সঙ্গে পুলিশের নিরাপত্তায় বসতি স্থাপনকারীদের অনুপ্রবেশ বৃদ্ধির অভিযোগও উঠেছে।
পবিত্র মাহে রমজান শুরুর আগে এ ধরনের পদক্ষেপ মুসলিম বিশ্বে ক্ষোভের সৃষ্টি করেছে। এর আগে জেরুজালেমের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ একরিমা সাবরি অভিযোগ করেছিলেন, রমজান মাসে মুসল্লিদের প্রবেশ সীমিত করার পরিকল্পনা করছে নেতানিয়াহুর নেতৃত্বাধীন প্রশাসন।
এক বিবৃতিতে ফিলিস্তিনি সংগঠন জানায়, ইমাম আল-আব্বাসির ওপর মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাদের দাবি, এটি আল-আকসার অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ এবং ধর্মীয় স্বাধীনতার ওপর আঘাত। একই সঙ্গে রমজানকে সামনে রেখে মসজিদের প্রস্তুতিমূলক কার্যক্রমেও বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছে