রায়হান সিকদারঃ
লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাস্টার জাহাঙ্গীর আলম।
ইতিমধ্যে তিনি আমিরাবাদের বিভিন্ন এলাকায় শালিসী বৈঠকসহ বিভিন্ন সামাজিক, উন্নয়নমূলক কাজে নিজেকে সম্পৃক্ততা রেখেছেন বলে জানা গেছে।
আসন্ন নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে চেয়ারম্যান পদে মাস্টার জাহাঙ্গীর আলমের নাম আলোচনায় এসেছে।
সাধারণ মানুষের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে তিনি নির্বাচনী মাঠে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে আমিরাবাদ ইউনিয়ন পরিষদ পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাস্টার জাহাঙ্গীর আলম, “ ইউনিয়নের মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। আল্লাহ ভরসা। আমিরাবাদ বাসী আমার একমাত্র ভরসা। নির্বাচিত হার জিত থাকবে। তাই শেষ পর্যন্ত নির্বাচনের মাঠেই থাকবেন বলেও জানান তিনি।
এলাকার স্থানীয় কিছু কিছু লোকজনের সাথে কথা বলে জানা যায় “আমরা জাহাঙ্গীর ভাইকে সৎ ও ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে চিনি। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। তাই আগামী নির্বাচনে আমিরাবাদের মানুষ জাহাঙ্গীর আলমকে মূল্যায়ন করবেন বলেও তারা জানান