নিজস্ব প্রতিবেদকঃ
লোহাগাড়া সদর, আমিরাবাদ ও আধুনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন গত ২০অক্টোবর সম্পন্ন করা হয়েছে।। আমিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বাংলাদেশ আওয়ামীলীগ তথা নৌকার প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এসএম ইউনুচ।
২৩ অক্টোবর সকালে নব নির্বাচিত চেয়ারম্যান এসএম ইউনুচের বাড়ীতে চেয়ারম্যানের সাথে শুভেচ্ছা বিনিময় করেন আমিরাবাদ ইউপির ৮নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার মোহাম্মদ মামুন উদ্দিন এবং অাবুল খায়ের টবাকো, মেঘনা গ্রুপের ডিলার, কনফিডেন্স সল্ট লিমিটেড,আবদুল মোনায়েম লিমিটেডের লোহাগাড়ার ডিলার, তরুণ ব্যবসায়ী, আমিরাবাদ সুখছড়ি হাছির পাড়ার কৃতি সন্তান মুহাম্মদ শিহাব উদ্দিন।
এসময় এলাকার যুবকরা উপস্হিত ছিলেন।
শুভেচ্ছা বিনিয়মকালে সৌহার্দপূর্ণ ভাবে একজন আরেকজনকে মিষ্টি মুখ করান। ফুলেল শুভেচ্ছা জানান।