লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রাম জেলা পরিষদ কতৃক লোহাগাড়া উপজেলার আমিরাবাদ উকিল পাড়া ধুমপুকুর পাড়ে তিন লক্ষ টাকার ব্রিক ওয়াল নির্মানের কাজ চলমান রয়েছে।
৫ মে বিকেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলামের সার্বিক সহযোগিতায় জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামের পক্ষ থেকে প্রকল্পটি চলমান কাজ অবলোকন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন আমিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মোঃ কামাল উদ্দিন,আমিরাবাদ ইউপির ১নং ওয়ার্ড মেম্বার, আমিরাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুন্নবী, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারী, বড়হাতিয়ার কৃতি সন্তান সমাজসেবক মিরান হোসেন মিজান, যুবলীগ নেতা মমতাজ উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গরা।
কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারী, বড়হাতিয়ার কৃতি সন্তান সমাজসেবক মিরান হোসেন মিজান জানান, প্রিয় নেতা আমিনুল ইসলামের সার্বিক সহযোগীতায় জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে আমিরাবাদ উকিল পাড়া ধুমপুকুর পাড়ে তিন লক্ষ টাকার ব্রিক ওয়াল নির্মানের কাজ চলছি। ইতিমধ্যে চলমান কাজটি অবলোকন করেছি। অতি শীঘ্রই কাজ শেষ হবে বলেও তিনি জানান।
কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জননেতা আমিনুল ইসলাম আমিনের সার্বিক সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়ন করায় চট্টগ্রাম জেলা পরিষদের স চেয়ারম্যান এ,টি,এম পিয়ারুল ইসলাম,সদস্য বৃন্দ ও সংশ্লিষ্ট সকল কর্মকর্তদের প্রতি এলাকাবাসী আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় এলাকাবাসীরা।