রায়হান সিকদার,লোহাগাড়াঃ
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম উপ শহর হিসেবে লোহাগাড়া বেশ পরিচিত।উপজেলার সদর ইউনিয়নের প্রানকেন্দ্র বটতলী শহর। বটতলী শহরে গড়ে উঠেছে অনেক দালানকোঠা ও মার্কেট। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বটতলী মোটর স্টেশনস্হ এলাকায় সড়কের দু পাশে ফুটপাতের দখল ও বড় বড় গাড়ি অযথায় দাঁড়িয়ে থেকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকে। সড়কের প্রতিবন্ধকতা দূর করতে, যানজট নিরসন ও পরিষ্কার পরিচ্ছন্নতা সৃষ্টির লক্ষ্যে বটতলী শহর উন্নয়নের নবগঠিত কমিটির গৃহীত কর্মসূচির অংশ হিসেবে ইতিমধ্যে বটতলীকে পরিচ্ছন্ন শহর’ গড়তে পরিস্কার- পরিচ্ছন্নতা রাখতে কার্যক্রম অব্যাহত রেখেছেন।
পরিষ্কার-পরিচ্ছন্ন শহর গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য, পরিষ্কার-পরিচ্ছন্ন উপ-কমিটির প্রধান তরুণ প্রজন্মের অহংকার মুহাম্মদ মিজানুর রহমার মিজান।
৬সেপ্টেম্বর বিকেলে সড়কের পাশে অবৈধভাবে অবস্হানরত ফুটপাত দখলমুক্ত করতে সতর্ক করেন এবং পুণরায় সহযোগীতা চান তিনি।
এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এএসআই মাঈনুদ্দিন চৌধুরী।
এসময় তিনি জানান,সাংবাদিক ভাই আমি কথা নয়, কাজে বিশ্বাস করি। দায়িত্ব নেওয়ার পরের দিন থেকে বটতলী শহরক্ পরিষ্কার-পরিচ্ছন্ন শহর উপহার দিতে এবং যানযট নিরসনে কাজ করে যাচ্ছি। এ বটতলী শহর, আমার, আপনার আমাদের সকলের। আমাদের সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন শহর গড়তে এগিয়ে আসতে হবে । তিনি আরও জানান,মাননীয় এমপি মহোদয় আমাদের নব গঠিত কমিটিকে নির্দেশনা দিয়েছেন, বটতলী স্টেশনে কোন দুর্নীতি,কোন অনিয়ম ও কোন ধরণের চাঁদাবাজি চলবেনা। এ শহরকে আমরা পরিষ্কার-পরিচ্ছন্ন শহর হিসেবে উপহার দিবো ইনশাল্লাহ। তবে আপনাদের সকলের ভালবাসা চাই।
বটতলী শহর উন্নয়নের নব গঠিত কমিটির সদস্য, পরিষ্কার-পরিচ্ছন্ন উপ-কমিটির প্রধান মুহাম্মদ মিজানুর রহমান মিজানের সুন্দর কার্যক্রমকে অনেকেই ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন।