
রায়হান সিকদারঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭জুন) রাত ৯টার দিকে লোহাগাড়া উপজেলার বটতলী শহর যুব বিভাগের উদ্যোগে মক্কা টাওয়ারস্থ উপজেলা জামায়াতে ইসলামী অফিস কার্যালয়ে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটতলী শহর শাখার জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক জালাল আহমদ।
শহর শাখার যুব বিভাগের পরিচালক সাবেক ছাত্র নেতা হারুনুর রশিদের সভাপতিত্বে বটতলী শহর যুব বিভাগের শহর শাখার সভাপতি আব্দুল মান্নানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটতলী শহর শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক হেলাল উদ্দিন , শহর শাখার কর্মপরিষদ ও শুরা সদস্য বদিউল আলম ।
এছাড়াও বটতলী শহর যুব বিভাগের শহর সেক্রেটারি ঈসা সাঈদীসহ দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।