রায়হান সিকদার,দেশবাংলা ডটনেটঃ
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে বন বিভাগ চট্টগ্রামের উদ্যোগে মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
০৯ ডিসেম্বর সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমী এলাকায় চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার এর নেতৃত্বে অনুষ্ঠিত মানব বন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ বখতিয়ার নূর সিদ্দিকী, উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস. এম গোলাম মাওলা, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা, মোজাম্মেল হক শাহ চৌধুরী, চট্টগ্রাম বন ব্যাবস্থাপনা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জি. এম মোহাম্মদ কবির, চট্টগ্রাম বন ব্যবহারিক বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ উল্ল্যাহ চৌধুরী, সহকারী বন সংরক্ষক মোহাম্মদ হোছাইন, শহর রেঞ্জ কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার ব্রজগোপাল রাজবংশী, নকশাকার ও প্রধান সহকারী দ্বীমান কান্তি দাশ, বন ব্যবহারিক রেঞ্জ কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন। বিভিন্ন বন বিভাগের কর্মকর্তা কর্মচারীগন এ মানব বন্ধনে অংশগ্রহন করেন।