নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন লোহাগাড়া উপজেলার আধুনগর ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আবদুল মালেক মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
২২ সেপ্টেম্বর ( মঙ্গলবার) সকালে লোহাগাড়া উপজেলা নির্বাচন অফিসে জমা দিন তিনি৷
আব্দুল মালেক আধুনগর ইউনিয়নের পেঠানের পাড়ার সালেহ আহামদের পুত্র।
ইতিমধ্যে তিনি নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
ইউপি মেম্বার মোহাম্মদ আবদুল মালেক গতবারের নির্বাচনে মেম্বার পদে নির্বাচিত হওয়ার পর এলাকার উন্নয়নে ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখে কাজ করেছেন।পেয়েছেন মানুষের বুক ভরা ভালবাসা।
তিনি অত্যন্ত আশাবাদী, তার ওয়ার্ডের মানুষের ভালবাসা নিয়ে আবারও এলাকাবাসী তাকে মেম্বার পদে নির্বাচিত করবেন।
অসমাপ্ত কাজ সমাপ্ত করতে এবং সাধারণ মানুষের সেবা অব্যাহত রাখতে আবারো মেম্বার নির্বাচিত হতে চান অত্র ওয়ার্ডের বর্তমান মেম্বার মোহাম্মদ আবদুল মালেক।