লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর বাজারস্থ আজমীর ফার্নিচার মার্ট থেকে কাঠ চুরি করে নিয়ে গেছে চোরের দল। এ ঘটনায় ফার্নিচার মালিক সমিতির সভাপতি, দোকানের মালিক মুহাম্মদ হারুন সওদাগর বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।যাহার মামলা নং ৫, ০৫/০৬/২০২২ইং।
৫ জুন দুপুর ১টার দিকে লোহাগাড়া থানার এসআই সামশুদ্দৌহার নেতৃত্বে পুলিশের একটি টিম আধুনগর বাজার থেকে কাঠ চুরির ঘটনার সাথে জড়িত মুহাম্মদ বাদশা(৩০)কে আটক করা হয়। এসময় ছিরানোকৃত সেগুন ও একাশি কাঠ জব্দ করা হয়।
আটক বাদশা চকরিয়া উপজেলার ইসলামনগরের বশির আহমদের পুত্র।
পুলিশ সুত্রে জানা যায়, গত ১ জুন উপজেলার আধুনগর বাজারস্থ আজমীর ফার্নিচার মার্টের স্বত্বাধিকারী মুহাম্মদ হারুন প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়ীতে চলে যান। পরের দিন সকালে দোকানে সে তিনি দেখতে যান তার দোকানের পিছনের পাটিশেন কেটে ছিরানো একাশি কাঠ ১০০ ফুট, সেগুন কাঠ ১০০ফুট কাঠ চোরেরা চুরি করে নিয়ে যায়। যাহার কাঠের মুল্য ২ লক্ষ ২০ হাজার টাকা ।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান, আধুনগরের আজমির ফার্নিচারের দোকান থেকে কাঠ চুরির ঘটনার সাথে জড়িত বাদশা কে আটক করা হয়েছে।এ বিষয়ে আইনানুগ ব্যবস্হা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
আধুনগর ফার্নিচার ব্যবসায়ী সমিতির সভাপতি মুহাম্মদ হারুন সওদাগর জানান, আমার দোকান থেকে গত ১ জুন রাতে চিরানো কৃত সেগুন ও একাশি কাঠ চোরেরা নিয়ে যায়। বিষয়টি ম্হানীয় চেয়ারম্যান মহোদয়কে অবহিত করি, তিনি লোহাগাড়া থানা পুলিশকে অবহিত করেন। এ বিষয়ে একটি প্রভাবশালী মহল আমার বিরুদ্ধে ষড়ষন্ত্র চালিয়েছে। চোরকে শনাক্ত করতে আমাদের চেয়ারম্যান মহোদয়ের প্রানপ্রণ চেষ্ঠা চালিয়েছেন। প্রকৃত চোরের ঘটনার সাথে জড়িত মুহাম্মদ বাদশাকে আটক করায় লোহাগাড়া থানার ওসি স্যার ও এসআই দোহাকে ধন্যবাদ জানান তিনি।