রায়হান সিকদার, লোহাগাড়াঃ
আসন্ন আধুনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের সর্বস্তরের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সমাজসেবক, দানবীর ও শিক্ষানুরাগী আলহাজ্ব মাহমুদুল হক বাবুল অটোরিকশা প্রতীক নিয়ে নির্বাচনী এলাকায় চষে বেড়াচ্ছেন। মানুষের বুক ভরা ভালবাসা, অকুতোভয় ভালবাসা পেয়ে তিনি মুগ্ধ। এলাকাবাসীরা অকুন্ঠ ভালবাসা যেন তার আগামীর স্বপ্ন।
চেয়ারম্যান প্রার্থী অালহাজ্ব মাহমুদুল হক বাবুল প্রচার-প্রচারণা ও গণসংযোগে যেখানে সামিল হচ্ছেন সেখানে মানুষের গণজোয়ার সৃষ্টি হতে দেখা দিয়েছে ।
সাধারণ ভোটাররা তাকে অটোরিকশা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে প্রতিশ্রুতিও দিচ্ছেন।
এলাকার বাসিন্দা আবদুল মালেক জানান, এক ভালবাসার অনন্য দৃষ্টান্তের নাম মাহমুদুল হক বাবুল। যিনি আধুনগর বাসীকে নিয়ে স্বপ্ন বুনে এবং দেখে আসছেন। আমরা মাহমুদুল হক বাবুলের মত একজন সৎ যোগ্য চেয়ারম্যান প্রার্থীকে অটোরিকশা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবো ইনশাল্লাহ।
আধুনগরের চেয়ারম্যান প্রার্থী, সমাজসেবক ও দানবীর আলহাজ্ব মাহমুদুল হক বাবুল জানান, আমি আপনাদের ভালবাসা চাই,সমর্থন চাই,দোয়া চাই। জনগণের ভালবাসায় প্রচার-প্রচারণায় সিক্ত হচ্ছি। মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি।এমন ভালবাসা কখনো ভুলার নয়। তিনি আরও জানান,জনগণের ভালবাসায় মুগ্ধ হচ্ছি। গণসংযোগে ব্যাপক ভাবে এলাকাবাসীরা আশ্বস্ত করেছে ।
আপনি চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হক বাবুল নির্বাচনে জয়ের ক্ষেত্রে কতটুকু আশাবাদি? এমন এক প্রশ্নের জবাবে তিনি জানান,সাংবাদিক ভাই দেখেন বিগত দীর্ঘ জীবন মানুষের কল্যাণে কাজ করেছি। এলাকার উন্নয়নে মানুষের সেবক হিসেবে পাশে থেকেছি। কখনো আমার আধুনগর বাসীকে ছেড়ে যায়নি। প্রচারণা কালে ব্যাপক সাড়া পাচ্ছি, জনগণের গণরায়ে আগামী ২০অক্টোবর নির্বাচনে অটোরিকশায় ভোট দিয়ে বিজয়ী করবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মাহমুদুল হক বাবুল আধুনগরবাসীর ভালবাসা, দোয়া,সহযোগীতা ও সমর্থন কামনা করেছেন।
সবার আন্তরিকতা, দোয়া, ভালোবাসা আর অকুণ্ঠ সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে সবার সহযোগিতায় এ ইউনিয়নে মাদক, বাল্যবিয়ে, যৌতুক, তালাক ও নারী নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগ নেয়া হবে। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, জীবনমান উন্নয়নসহ একটি দুর্নীতিমুক্ত ডিজিটাল ও আধুনিক ইউনিয়নে রূপান্তর করা হবে। প্রতিটি ওয়ার্ডে একটি করে ওয়ার্ড উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন কমিটি গঠন করা হবে। ল