রায়হান সিকদার, লোহাগাড়া প্রতিনিধিঃ
আমিরাবাদের কৃতি সন্তান, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক,উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, আমিরাবাদের আগামী দিনের আশা আকাঙ্কার প্রতীক, যুব সমাজের অহংকার মিয়া মোহাম্মদ শাহজাহান বিন আবদুল আজিজ বলেছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। সেই চিন্তা চেতনা নীতি আদর্শের বাস্তব প্রতিফলনে অসাম্প্রদায়িক সমাজ বিনির্মান অপরিহার্য।আওয়ামীলীগ সরকার অসাম্প্রদায়িক সমাজ বিনির্মানে কাজ করে যাচ্ছেন।জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর হিন্দু সম্প্রদায়সহ বিভিন্ন ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করছেন। কারও ওপর জুলুম নির্যাতন হয়নি বরং সৌহার্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে যার যার ধর্মের কাজ করছেন।সকল ধর্মালম্ভীদের স্ব স্ব ধর্মীয় অনুশাসনের প্রতি আন্তরিক হতে হবে।
২৯ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার উত্তর আমিরাবাদ জলদাশ পাড়া সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী ও শ্রী শ্রী জ্বালাকুমারী মাতৃ মন্দিরের আয়োজনে মায়ের ১০তম গীতা জয়ন্তির উপলক্ষে গীতিময় ধর্মীয় আলোচনা সভায় অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উত্তর আমিরাবাদ এমবি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি, বিশিষ্ঠ সমাজসেবক ও চট্টগ্রামের ব্যবসায়ী মুহাম্মদ ইসমাঈল,লোহাগাড়া প্রেস ক্লাবের দপ্তর সম্পাদন মুহাম্মদ রায়হান সিকদার।
এসময় অন্যান্যদের মধ্য উপস্হিত ছিলেন উত্তর আমিরাবাদ জলদাশ পাড়া সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী মাতৃ মন্দির কমিটির সভাপতি জয়দেব জল দাশ,সাধারণ সম্পাদক রাজু জল দাশ, স্বপন জল দাশ, অর্থ সম্পাদক আকাশ জল দাশ,বিকাশ জল দাশ ও সুব্রত জল দাশ।