নিজস্ব প্রতিবেদকঃ
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আধুনগর উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা,দোয়া মাহফিল ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৭ এপ্রিল সকালে বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, আধুনগর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে গেস্ট অব অনার ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য,স্থানীয় সাংসদের একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম।
অনুষ্ঠানে বক্তব্যে রাখেন বিদ্যালয়ের সাবেক শিক্ষানুরাগী সদস্য মোঃ আলী, বর্তমান অভিভাবক সদস্য খোরশেদ আলম, আধুনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির মোঃ বশির, বিদ্যালয়ের অভিভাবক সদস্য, আধুনগর ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু মেম্বার, বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য মাহবুবু মেম্বার, অভিভাবক সদস্য পারভিন আকতার,ইয়াছিন আরফাত,মোঃ হাসান, ব্যবসায়ী মোঃ মোকতার আহমদ।
সভায় বক্তারা জানান, তোমরা ভাল মানুষ হও, প্রকৃত শিক্ষায় সুশিক্ষিত হলে তোমাদের সফলতা অর্জন করতে পারবে। তোমাদের ভবিষ্যতে আরও এগিয়ে যেতে হবে। পরীক্ষায় ভাল ফলাফল করলে তোমাদের কাঙ্কিত সাফল্যে পৌঁছতে পারবে।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, সকল অভিভাবক সদস্য, সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।