নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি রেঞ্জের আওতাধীন হারবাং বিট এলাকায় অবৈধভাব কাঠভর্তি একটি মিনি পিক-আপ জব্দ করেছে বনবিভাগ।
৬ নভেম্বর সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন পদুয়া সহকারী বন সংরক্ষক কর্মকর্তা শওকত ইমরান আরাফাত।
এসময় সাথে ছিলেন হারবাং বিট কর্মকর্তা মুহাম্মদ শাহিনুর রহমান বিপ্লব।
জানা যায়, অবৈধভাবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে কাঠভর্তি একটি মিনি পিক-আপ যোগে কাঠগুলো পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম দক্ষিণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোঃ সফিকুল ইসলামের নির্দেশনায় পদুয়া সহকারী বন সংরক্ষক কর্মকর্তা শওকত ইমরান আরাফাতের নেতৃত্বে বনবিভাগের একটি দল চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের দরগা মুড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বনজদ্রব্য কাঠ ভর্তি একটি মিনি পিক-আপ জব্দ করা হয়।
তাৎক্ষণিত গাড়ির চালক দ্রুত পালিয়ে যায়।
এ ব্যাপারে বন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে হারবাং বিট কর্মকর্তা শাহীনুর রহমান বিপ্লব জানিয়েছেন।
বর্তমানে কাঠভর্তি মিনি পিক-আপ বনবিভাগে হেফাজতে রয়েছে বলে জানা গেছে।