
লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের সাতগড়িয়া পাড়া এলাকায় সম্প্রতি অগ্নিকান্ডে ৪পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকান্ডে তাদের কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল। যার কারণে তারা এখনো নিঃস্ব ও খোলা আকাশের নিচে বসবাস করছে ।
আজ ২৪ ফেব্রুয়ারি বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করতে ছুটে যান লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নুরুচ্ছাফা চৌধুরী।
এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক মুহাম্মদ অাবছার উদ্দিন, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক একেএম পারভেজ ও দৈনিক প্রতিদিনের সংবাদ লোহাগাড়া প্রতিনিধি মুহাম্মদ রায়হান সিকদার।
এসময় তিনি ক্ষতিগ্রস্ত বসতঘর পরিদর্শন করেন এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দানের অাশ্বাস দেন তিনি।