নিজস্ব প্রতিবেদকঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ৬ মামলার পলাতক আসামি জসিম উদ্দিনকে (৩৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের কুমিরাঘোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আবদুল্লাহ নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার জসিম উদ্দিন একই ওয়ার্ডের চাকফিরানী এলাকার বশির আহমদের পুত্র বলে জানা গেছে।
থানা সুত্রে জানা যায়, গ্রেপ্তার জসিমের বিরুদ্ধে দন্ডবিধি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ অন্যান্য ধারায় ৬টি মামলা রয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ জানান, গ্রেপ্তারকৃত জসিম তৌহিদ বাহিনীর একজন সদস্য। তার বিরুদ্ধে ৬টির অধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত জসিমকে ২৮আগস্ট সকালে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।